আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


গোপালপুরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

গোপালপুর বার্তা ডেক্স :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালপুর থানা মার্কেটের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর পৌর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি আবু ঈসা মুনিম, উপজেলা যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন, জাসাসের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসী এবং পলাতক আসামীদের দ্রততার সাথে গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এসময় উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!