আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

আগেই সিদ্ধান্ত ছিল-জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই হরতাল দেবে বিরোধী জোট। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার হরতালের সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠকে উপস্থিত নেতারা জানান।

বৃহস্পতিবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জরুরি বৈঠকে জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠকে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় বৃহস্পতিবার কেরোসিন ও ডিজেল প্রতি লিটার সাত টাকা করে এবং পেট্রোল ও অকটেন লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!