আজ || বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলা ডেইরিফার্ম মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা ডেইরিফার্ম মালিক সমিতির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের বাসভবনে নবাগত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, গোপালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হাসানের সঞ্চালনায় এ সময় গোপালপুর উপজেলার ডেইরি ফার্মের মালিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি হিসেবে খন্দকার রোকনুজ্জামান রঞ্জু এবং রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Top
error: Content is protected !!