আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :

১০ম গ্রেড প্রদানের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি বিলকিস সুলতানা, সম্পাদক আরিফুল হক মঞ্জু, সহ সভাপতি শাহ আলম লিটন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সম্পাদক গোলাম রাব্বানী, শিমলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনছুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসানের নিকট স্মারকলিপি পেশ করেন।


Top