আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুগ্ম সম্পাদক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মাসুদুর রহমান তালুকদার প্রমূখসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে৷


Top