আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান মান্নানের ৩০তম মৃত্যুবার্ষিকী

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

আজ রবিবার (১৮ আগষ্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনাবাড়ি এলাকাবাসীর উদ্যোগে খন্দকার আব্দুল মান্নানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ঈসা মুনিম, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, টাঙ্গাইল জেলা সমিতির সহসভাপতি খোরশেদুজ্জামান মন্টু, মো. শাহজাহান ভিপিসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Top