আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কোটা বিরোধীদের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

গোপালপুর বার্তা ডেক্স :

চলমান কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছে।

সোমবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সমাবেশ করা হয়। এসময় মুক্তিযোদ্ধারা বক্তব্যে বলেন ১৯৭১ সালে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার প্রতিদান হিসেবে আমরা কিছুই পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ও আমাদের সন্তান এবং নাতিনাতনীদের যে সুবিধা দিয়েছে তাও অনেক সামান্য। একদল কুচক্রী মহল আমাদের এ সুযোগ সুবিধা কেড়ে নিতে চাচ্ছে। তাঁরা কোটা বহাল রাখার দাবি জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিনহাজ আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমেরেন্দ্র নাথ সরকার বিমল, ইউনিয়ন কমান্ডার মো. নাজিম উদ্দিন, ইউনিয়ন সহকারী কমান্ডার মো. ফয়েজ উদ্দিন প্রমুখ।


Top