আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালন

ডেক্স নিউজ :
‘জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের বিকল্প নেই’ শ্লোগাণে বৃক্ষপ্রেমিকদের এক সমাবেশ গত বুধবার সন্ধ্যায় হাউলভাঙ্গা বাসষ্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত হয়।

‘কল্যাণের শপথ সেবা সংঘ’ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাতুটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং সংঘের সভাপতি মাসুদ রানা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিনের সম্পাদক এবং মাইলস্টোন হোমস লিমিটেডের পরিচালক এস এম আল হেলাল, গোপালপুর প্রেসক্লাব এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, কলেজ শিক্ষক হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইউপি সদস্য ফারুখ হোসেন, মনিরুল ইসলাম নান্নু তালুকদার প্রমুখ।

পরে এলকাবাসির মধ্যে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ এবং পতিত জমিতে বৃক্ষচারা রোপন উদ্ধোধন করা হয়।


Top