আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গোপালপুর বার্তা ডেক্স :

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী মাদরাসা স্কলারশীপ ২০২৩ উপলক্ষে ৪১৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসাবে ৫০ জনকে বাইসাইকেল, বই, ক্রেষ্ট, সনদ দেয়া হয়। বাকি শিক্ষার্থীদের মাঝে বই, ক্রেষ্ট, সনদ এবং ব্যাগ প্রদান করা হয়।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় ভুঞাপুরের মাদারিয়ায় ইমান আলী বাইতুল কোরআন বালক-বালিকা মাদরাসা মাঠে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মুফতি মাহদী হাসান শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা নোটারি ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ঝন্টু।

বক্তব্য রাখেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ভুঞাপুর দারুল উলুম আসাদুজ্জামান খাঁন হাফেজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মাহফুজুর রহমান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভুঞাপুর বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, ঘাটাইল শাহপুর তাহেরিয়া দারুস সুন্নাহ মাদরাসার মোহতামিম মুফতি আব্দুর রশিদ, নলিন দারুস সালাম কওমী মাদরাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর ও ভুঞাপুর উপজেলার বিভিন্ন নূরানী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


Top