আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

কে এম মিঠু, গোপালপুর :

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (১০ মার্চ) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!