আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপু‌রে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন, মধুপুর উপ‌জেলার বেকার‌কোনা গ্রা‌মের সুভাষ দেবনা‌থের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপ‌জেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রা‌মের ইয়াদ আলীর ছে‌লে সিয়াম (৮)।

মঙ্গলবার (৫ মার্চ) সকা‌লে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রা‌কের চাপায় শিশু সিয়াম এবং দুপু‌রে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিক্সা থে‌কে প‌ড়ে ট্রা‌কের চাপায় পৃষ্ট হ‌য়ে নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, উপ‌জেলার ধোপাকা‌ন্দি ইউনিয়‌নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক‌টি অনুষ্ঠা‌ন শে‌ষে মধুপুর যাওয়ার সময় অ‌টো থে‌কে ওই নারী প‌ড়ে যায়। এসময় পিছন দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কে পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান। এরআগে সকা‌লে মির্জাপু‌র উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অ‌টো থে‌কে নে‌মে দৌ‌ড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রাক চাপায় পৃষ্ঠ হয়। এসময় গুরুত্বর আহত হ‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গ‌াইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যায়। প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেয়ার প‌থে ওই শিশুর মৃত‌্যু হয়। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহগু‌লো তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।


Top