আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত

ডেক্স নিউজ :
গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াইল শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝাওয়াইল বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াইল শাখার ব্যবস্থাপক মো. আতিকুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল (উত্তর) অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মো. খালেকুজ্জামান ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিও মূখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল (উত্তর) বিষ্ণু সাহা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন, ঝাওয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা কৃষকদের জন্য কৃষি ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।


Top