আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শ্রদ্ধা কামনায় দোয়া করা হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলাচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি), নাজমুল হোসাইন, ওসি জিয়াউল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শরীফ আব্দুল বাছদ, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমন. প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, রাধারাণী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জবার প্রমুখ।

বক্তারা উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের গণহত্যা স্থলে স্মৃতিসৌধ নির্মাণ এবং সকল বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!