আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

কে এম মিঠু, গোপালপুর :

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এতে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান শিকদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কেএম শামীম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!