আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। এ সময় বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রামজীবনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে পারভেজ (২০) বর সেজে চাচাত বোন আনোয়ার হোসেনের মেয়ে সাথীকে (১৪) বিয়ে করতে যায়। ধুমধাম বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ সকল দাওয়াতী উপস্থিত ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে পন্ড করে দেন। বাল্যবিয়ের অপরাধে বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আটকের পর বাল্য বিয়ে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে মেয়ের ফুফি ও বড় বোন ভুল স্বীকার করেন ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!