আজ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


স্থানীয় সরকার শক্তিশালী করাই হবে নির্বাচনের প্রতিশ্রুতি

আগামী নির্বাচনী ইশতেহারে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা অন্যতম প্রতিশ্রুতি হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসলেও স্থানীয় সরকার আশানরুপভাবে সফলতা আসেনি।
তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করাই হবে মূল করনীয়। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয়ের মাস উদযাপনের মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার শাসনামলে জাতীয় আয় এক চতুর্থাংশ বেড়েছে দাবি করে তিনি বলেন, সারা বিশ্বে যখর বিশ্বমন্দা চলছে তখন বাংলাদেশের জাতীয় আয় বেড়েছে। অর্থনৈতিক অগ্রযাত্রায় শেখ হাসিনার সরকার দেশকে হাজার মাইল এগিয়ে নিয়ে গেছে।

আগামীতে কোনো শক্তি এই উন্নয়নের অগ্রযাত্রাকে রোধ করতে পারবেনা বলেও হুশিয়ারী দেন অর্থমন্ত্রী। বিরোধী দলের হতাশার প্রকাশের সমালোচনা করে সাবেক এই আমলা বলেন, আজ কেউ কেউ শুধুই হতাশার কথা বলছেন। আমরা বলি আসলেই হতাশার সময়। কারণ বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, মানুষের সুখ শান্তিই তাদের হতাশ করছে।

বিজয়ের মাস উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো: নাসিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম এমপি, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওছার, ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!