আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্ক্র্যাচকার্ড প্রতারক চক্রের এক সদস্য আটক

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ সংলগ্ন জলিল পেশকারের বাসা থেকে ৪৫৭টি স্ক্র্যাচকার্ড ও প্রতারনার কাজে ব্যবহৃত মালামালসহ প্রতারক চক্রের একজনকে আটক করে জনতা। এসময় আরো দুইজন পালিয়ে যায়। পরে পুলিশ ঐ ব্যক্তিকে হেফাজতে নিয়ে মালামাল জব্দ করে‌। এঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করে। শনিবার অভিযানের সময় উপস্থিত ছিলেন গোপালপুর শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ।

এজাহার সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম মশিউর রহমান মোল্যা (৩৯)। সে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আবুল হাসান মোল্যার ছেলে। ঘটনা আচ করতে পেরে অভিযানের আগেই ঐ চক্রের আরো দুই সদস্য পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর রহমান মোল্যা জানায়, স্ক্র্যাচকার্ডে মোটরসাইকেল, কানের দুল, ল্যাপটপ, ফ্রিজ ইত্যাদি আকর্ষণীয় পণ্যর ছবি দেয়া থাকলেও এসব কখনোই দেয়া হয় না। এসব ছবি দেখিয়ে তারা মূলত গ্রামের মানুষকে বোকা বানায়। দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা এ প্রতারনা চালিয়ে আসছে।

শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর গোপালপুর বার্তাকে বলেন, এমন অভিযান পরিচালনা করায় পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিয়মের বাইরে কাউকে গোপালপুরে ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা চলছে।


Top