আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন হয়। আজ সোমবার বাদ যোহর সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌরসভার বসুবাড়ি সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, পৌর মেয়র রকিবুল হক ছানা, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোপালপুর পৌরসভার বসুবাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।


Top
error: Content is protected !!