আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক পেলেন গোপালপুরের আরিফ

কে এম মিঠু, গোপালপুর :
স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে লিবল খেলায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করলেন টাঙ্গাইলের গোপালপুরের কৃতিসন্তান ও বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়ার মোঃ আরিফ হোসেন। সে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র।

স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমস বালিন ২০২৩ জার্মানিতে অনুষ্ঠিত হয়। ২৭০টি দেশ এতে অংশগ্রহন করেন। বাংলাদেশ থেকে ১১৩জনের টিম অংশগ্রহণ করে। ৮টি ইভেন্ট এর মধ্যে ভলিবল খেলায় বাংলাদেশ দল ১৮টি দেশের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হায়ার ডিভিশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ভলিবল দল। সর্বমোট পদক পেয়েছে ৩৩টি এর মধ্যে ২৪টি গোল্ড, ৫টি ব্রোঞ্জ, ৪টি সিলভার। এর মধ্যে দক্ষিণ বিলডগা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র আরিফ হোসেন ভলিবল খেলায় অংশগ্রহণ করে স্বর্ন পদক অর্জন করে।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বর্ণপদক প্রাপ্ত আরিফ হোসেনকে সোমবার বিকেলে আর্থিক প্রণোদনা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বিলডগা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল আহসান ও উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন।


Top
error: Content is protected !!