আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে ফল উৎসবে ফল গাছের চারা উপহার পেলেন শিশু শিক্ষার্থীরা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ফল উৎসবে গ্রীষ্মকালীন দেশীয় ১৫ প্রজাতের ফলের সঙ্গে পরিচয় হয়েছে শিশু শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন প্রজাতের ফলজ গাছের চারা উপহার পেয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফল উৎসবে দেশি-বিদেশি ফলের বাংলা ও ইংরেজি নাম এবং ফলের পুষ্টিগুণ বৈশিষ্ট্য সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন অতিথি ও শিক্ষকরা। এমন আয়োজনে শিশু শিক্ষার্থীরাও উচ্ছ্বাসিত ও আনন্দিত।

ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী ফাইহা তাবাসসুম বলেন, এবারই প্রথম একসঙ্গে নাম অজানা বিভিন্ন ফলের সম্পর্কে জানতে পারলাম। আমাদের অনেক ভাল লাগছে। অনুষ্ঠানে একটি করে ফলের চারা গাছ উপহার পেয়েছি। মো. মোমিন বলেন, ফল উৎসবে অপরিচিত অনেক ফলের নাম জানলাম। এর আগে কোনদিন দেখিওনি। আজ দেখেওছি, খেয়েওছি।

স্কুলসূত্রে জানা যায়, ওই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জামরুল করমচা, বেল, আতাফল, জলপাই, বড়ই, আনারস, পেয়ারা, পেঁপে, তাল সহ ২০ প্রজাতের দেশীয় ফল স্থান পায়।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুলের সভাপতি আসফিয়া সিরাত।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাছ মিয়া, শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।


Top