আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় তর্কবিতর্কের জেরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগে মামলায় দুইজনকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গোপালপুর থানায় দায়ের করা এজাহারে জানা যায়, গত সোমবার (৩ জুলাই) সোনামুই গ্রামের পশ্চিমপাড়া রাসেলের বাড়িতে এক বিয়ের দাওয়াতে একই গ্রামের অসুর আলীর পুত্র আমির হোসেন (৫০) এবং আবুল কালামের পুত্র রেজাউল করিমের (৩০) তর্কবিতর্ক হয়। পরে রেজাউল করিম সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুই বাজারে পৌঁছালে আগে থেকেই উৎ পেতে থাকা ২০/২০ জনের একটি দল আমির হোসেনের নেতৃত্বে তার উপর হামলায় চালায়। এসময় বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ছোট ছেলে রিভান (২২) ও বড় ছেলে আব্দুল লতিফ (৪০) বাঁধা দিলে তাদেরকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহতের উদ্ধার করে ভুঞাপুর ও গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মারামারির ঘটনায় থানায় দায়ের করা মামলায় সোহাগ ও মিচ্চু নামের দুই আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


Top
error: Content is protected !!