আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতার ঈদ উপহার বিতরণ

মো. রুবেল আহমেদ, নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ কমপ্লেক্সে প্রতিবছরের ন্যায় ঈদ উপলক্ষে ১৮ শত হতদরিদ্র নারী, পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষকে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম।

লুঙ্গী পেয়ে উচ্ছ্বসিত ঝাওয়াইল গ্রামের বৃদ্ধ রহমত আলী বলেন, রোজার ঈদ আসলেই পাথালিয়া রফিক সাহেবের কাছ থেকে উপহার পাই। এটাই ঈদের দিন পড়ি।

হাউলভাঙ্গা গ্রাম থেকে আসা ৬৩ বছর বয়সী রহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরেই ঈদ আইলে রফিক সাবের কাপড় পাই। এজন্য ঈদে নতুন কাপড় পড়তে পারি। রফিক সাবের জন্য মন থেকে দোয়া করি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আমার কোন চাওয়া পাওয়া নেই, আমি আমৃত্যু মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।


Top
error: Content is protected !!