আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ঈদ উপলক্ষে নিজ অর্থায়নে শাড়ি ও লুঙ্গি বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য নাসরিন কামালের নিজস্ব অর্থায়নে ঈদ উপলক্ষে শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোত আতাউল্ল্যাহ তাঁর নিজ বাড়ির আঙিনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, এসএম কামালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

জোত আতাউল্ল্যাহ গ্রামের সুফিয়া বেগম বলেন, এর আগেও মহিলা মেম্বার নাসরিন কামালের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ঈদের আগে তাঁর থেকে একটি শাড়ি পেয়ে আমি খুবই খুশি।

নাসরিন কামাল বলেন, ইউপি সদস্য থাকাকালীন সময়ে সরকারি সহযোগিতার পাশাপাশি নিজস্ব অর্থায়নে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবসেবা অনুসরণ করে এখন নিজস্ব অর্থায়নে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে অভাবী মানুষগুলোর মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করলাম। জনগণের সেবায় ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখবো।


Top