আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আবারো ১১ জুয়াড়ি আটক

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে ১১ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পশ্চিমপাড়া থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাতুটিয়া গ্রামের মারুফ (৩০), খলিল (২৫), রফিকুল ইসলাম (৩৫), হযরত আলী (৫০), সেজনু (২৫), আনিছুর রহমান (৫০), মিনহাজ (৫০), লেবু মিয়া (৫৫), পাকুটিয়া গ্রামের জাহাঙ্গীর (৫৫), কড়িয়াটা দক্ষিণপাড়ার বাদল (৪৫) ও মঞ্জু মিয়া (৪০)।

থানার এস আই মাসুদুর রহমান জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পশ্চিমপাড়া লেবু মিয়ার বসত ঘরে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। পরে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ওই আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে রবিবার সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।


Top