আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল থেকে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। এ কাজে সহযোগিতা করে স্থানীয় আলিফ ডিজিটাল হসপিটাল।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম লাভলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিফ ডিজিটাল হসপিটালে প্যাথলজিস্ট মো. মজনু মিয়া, সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান তানজিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাজী রকি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা শেখসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. শিশির আহমেদ জানান, ‘স্বেচ্ছায় করি রক্তদান’ কার্যক্রম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে এ ক্যাম্পেইন উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও কলেজে পরিচালিত হবে।


Top