আজ || সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  পথেই যার ঠিকানা       গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা    
 


গোপালপুর প্রাণী সম্পদ অফিসের বাতি কখনো নিভেনা

কে এম মিঠু, গোপালপুর :
দেশ জুড়ে চলছে বিদ্যুৎ সংকট। সরকার প্রধান বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর তাগিদ দিয়েছেন। এ নির্দেশ পালন করছেন উপজেলা প্রশাসন। টহল টিমের মাধ্যমে রাত ৮টার মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক বাতি এমনকি লাইটিং সাইনবোর্ড পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদ চত্বরের প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ভবনের ভিতর বাইরের সব সিকিউরিটি বাতি টানা তিন দিন ধরে জ্বলছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টায় প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাছিদ অফিস ত্যাগের সময় তিন তলা ভবনের ভিতরে ৩টি এবং বাইরের ৪টি লাইট জ্বালিয়ে চলে যান। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব বাতি বিরতিহীনভাবে জ্বলতে দেখা যায়।

অফিস সংলগ্ন দোকানদাররা জানান, শুধুমাত্র লোডশেডিং ছাড়া এ ভবনের বাতি কখনোই বন্ধ হয়না। সারা বছর এসব বাতি রাতদিন জ্বলতে থাকে।

অফিস সহকারি আব্দুস সাত্তার জানান, মাস্টার রোলের কর্মচারি মমতা বেগমের হয়তো সুইচ অফ করার খেয়াল নেই।

প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুস বাছিদ জানান, অফিসে ৫ জন স্টাফের পদ দীর্ঘ দিন ধরে শূণ্য। ফলে অফিসের কাজ চালানো দূরহ হয়ে পড়েছে। ভুলক্রমে হয়তো বাতি বন্ধ করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ছুটিতে থাকায় প্রশাসনের প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!