আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে মাতৃত্বকালীন ভাতা নিয়ে প্রতারণা করায় কারাদণ্ড

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে সরকারি আদেশ অমান্য করে মাতৃত্বকালীন ভাতা নিয়ে প্রতারণা করার অপরাধে মো. জনি (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

প্রতারক জনি হেমনগর শশিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হোসেনের ছেলে এবং হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুবন আহম্মেদ রনির ছোট ভাই।

জানা যায়, হেমনগর ইউনিয়ন থেকে তিন ভুক্তভোগী মহিলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীলের জাল স্বাক্ষর করা মাতৃত্বকালীন ভাতা পরিশোধ কার্ড নিয়ে টাকার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যান। কর্তৃপক্ষ অফিস রেজিস্ট্রারে কার্ডগুলো তালিকাভুক্ত না পেয়ে ইউএনওকে অবহিত করেন।

অনুসন্ধানে দেখা যায়, হেমনগর ইউনিয়নের ২৫ জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি। বৈধভাবে কার্ড করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেয় সে। পরে, সরেজমিনে ওই ইউনিয়নে গিয়ে জনিকে আটক করে এ দণ্ডাদেশ  দেয়া হয়।


Top
error: Content is protected !!