আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়া ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীসহ স্থানীয় ভোটাররা এ কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন মেম্বার প্রাথী আজিজুর রহমান দোলন, শামছুল ইসলাম, আব্দুল মজিদ, মাসুদ রানা বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে নির্বাচন বন্ধ করেছে। মামলাটি প্রত্যাহার করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ জুন নবম ধাপের নির্বাচনের একদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে এ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।


Top