আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুর মাদক ব্যবসার অভিযোগে হেরোইনসহ আটক ২

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হেরোইন বিক্রি করার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বুধবার রাতে আলমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আলমনগর বোর্ড বাজার এলাকার হেলাল মিয়া (৩২) ও বীর নলহরা গ্রামের সাইফুল ইসলাম (২৮)।

থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলমনগর ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২০ হাজার টাকা মূল্যের ২ গ্রাম হেরোইনসহ একজনকে ও ১০ হাজার টাকা মূল্যের ১ গ্রাম হেরোইনসহ অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি গোপালপুর বার্তাকে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!