আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে বৃষ্টির সময় পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে হামিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃদ্ধ নুরুল ইসলাম স্ত্রী হামিদা বেগমকে নিয়ে দুপুরের দিকে ঢাকা থেকে বাড়ী ফিরেন। বিকেলবেলা হামিদা বেগম বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। এমন সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। হামিদা বেগম পানি থেকে পাড়ে ওঠার আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

এদিকে, বাড়ীর লোকজন দীর্ঘক্ষণ তাঁকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে পুকুর পাড়ে গিয়ে পানিতে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ আইনগতভাবে বিষয়টি সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


Top
error: Content is protected !!