আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়ারি আটক

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে মুদি দোকানের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর বাজারে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাহমুদপুর গ্রামের মোহাম্মদ আলী (৪৬), দুলাল হোসেন (৫৪), আব্দুর রহিম (৪৫) ও আব্দুস ছালাম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহমুদপুর বাজারে মামুনের মুদি দোকানে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা টাকার বিনিময়ে তাস খেলায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা দরকার বলে জানান তিনি।


Top
error: Content is protected !!