আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মহানবীকে কটূক্তির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :
ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক রাসুলে কারীম (সাঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা রাযিঃ এর শানে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুন) বাদ জুময়া গোপালপুর তৌহিদী জনতার ব্যানারে থানা সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা মুফতী নাজির সিদ্দিকীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কোনাবাড়ী মসজিদের ইমাম মুফতী হুমায়ুন কবির, কাজীবাড়ি মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ডাকবাংলো মাসজিদের ইমাম হাফেজ মাওলানা নূরু উদ্দীন, শিক্ষক মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন গোপালপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাকের আহম্মেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি ভারতের কোনো একক গোষ্ঠী মহানবী (সাঃ) কে কটূক্তি করেনি। বরং এখানে ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এ ধরণের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী আচরণ করেই যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি। একইসাথে অসাম্প্রদায়িকতা বজায় রেখে ভারতে মুসলিমদের শান্তি-শৃঙ্খলভাবে বসবাস করার আহবানও জানান তারা। এ সময় বক্তারা আরো বলেন, ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানাই। পাশাপাশি সকল মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের অনুরোধ করেন তারা।


Top