আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ পদ হারালেন ৫ নেতাকর্মী

গোপালপুর বার্তা ডেক্স :

গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ও সমর্থক হওয়ায় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান তালুকদার এবং তাঁর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক লেবু মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম লিটন ও ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল।

এ বিষয়ে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, আওয়ামী লীগের অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ করেছেন তাঁরা। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচন করায় গঠনতন্ত্র মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।


Top