আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্কুল মাঠে গাঁজা ব্যবসা; আটক ১

ডেক্স নিউজ :
গোপালপুরে স্কুল মাঠে গাঁজা বিক্রয়ের সময় কালাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ২শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে কতিপয় লোক মাদক দ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছামাত্র দৌঁড়ে পালানোর চেষ্টাকালে কালামকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো প্রায় ৫ হাজার টাকা মূল্যের ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালাম দীর্ঘ দিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।


Top