আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বাফুফে জাতীয় স্কুল ফুটবল লীগে গোপালপুর উপজেলা চ্যাম্পিয়ন

কে এম মিঠু, গোপালপুর :
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় স্কুল ফুটবল লীগে গোপালপুরের সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দল বিভাগীয় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (১৬ মে) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বাফুফে আয়োজিত এ ফাইনাল খেলায় শেরপুর জেলার ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসা দলকে ০-১ গোলে হারিয়ে সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দল বিভাগীয় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়।

খেলার ৮৩ মিনিটের সময় সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দলের মধ্যমাঠের ফুটবলার স্বাধীন একমাত্র গোলটি করেন।

খেলা শেষে টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীপ লুনা, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, বাফুফে সদস্য নাসির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল দলের কোচ গোলাম রায়হান বাপন প্রমুখ।


Top