আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :
“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” প্রতিপাদ্যে গোপালপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পরে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রমের আওতায় নতুন ভোটার রেজিস্ট্রেশন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!