আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান বিলকিছ জাহান

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার হাদিরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান এ জয় পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ছাড়াও স্বতন্ত্র এক প্রার্থীকে পরাজিত করেন বিলকিছ জাহান। তিনি ৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী সেলিম আজাদ ৪ হাজার ৭৮২ ও মো. আলমগীর ৩ হাজার ৪১৯ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

বিলকিছের স্বামী আমিনুল ইসলাম হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন। ২০২০ সালের ১ আগস্ট আমিনুল সন্ত্রাসী হামলায় নিহত হন। তারপর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বিলকিছ কাজ শুরু করেন। ১৯৭৯ সালের ১ অক্টোবর জন্ম নেওয়া বিলকিছ বন্দ আজগরা গ্রামের বাসিন্দা। স্নাতকোত্তর ডিগ্রিধারী বিলকিছ পেশায় সেনেরচর দাখিল মাদ্রাসার শিক্ষক।

উপজেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানতে চাইলে বিলকিছ জাহান জানান, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। স্বামী খুন হওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করার মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন। এ জয় শুধু আমার ব্যক্তিগত নয়, নারী সমাজেরও জয়। এই জয় দেখে পরবর্তী সময়ে নারীরাও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে উৎসাহিত হবেন।’ আগামী পাঁচ বছর সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত হাদিরা ইউনিয়ন গড়তে তিনি কাজ করবেন বলে জানান।


Top