আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে জরায়ূ-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালে এক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে ৩০ জন মহিলাদের মধ্যে জরায়ূ-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে কাউন্সিলিং ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজীর সভাপতিত্বে ক্যাম্পেইনে আলোচনা করেন আরএমও ডাক্তার তাপস চন্দ্র সাহা, গাইনি কনসালট্যান্ট ডাক্তার নিলু শারমিন চৌধুরী, মেডিকেল অফিসার ডাক্তার আঞ্জু আনোয়ার দোয়েল, নার্সদের সুপারভাইজার সাজেদা খাতুন প্রমুখ।

এ সময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।


Top