আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে গলায় পানি আটকে শিশুর মৃত্যু

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে পান করার সময় গলায় পানি আটকে (চোকিং) রুশদাহ কায়সার নামে দুই বছর চারমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গত শনিবার দুপুরে পৌরশহরের খাস সূতির বাসায় এ ঘটনা ঘটে। সে উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা আবু কায়সার রাসেলের ছোট মেয়ে।

জানা যায়, রুশদাহ কায়সায় বাসায় খেলতে গিয়ে টিভির নিচে পড়ে হালকা ব্যথা ও ভয় পায়। পরে তাকে পানি পান করানোর সময় গলায় আটকে আহত হয়। পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে বাদ আসর মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাড়ীর সামাজিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।


Top