আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার ৭৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থীকে সরকারি নির্দেশনায় ক্রমান্বয়ে এ টিকা দেওয়া হবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল  ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে টিকা প্রদানের প্রথম দিনে ২ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকা দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা জানান, প্রতিদিন দুই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোন শিক্ষার্থীকে টিকা গ্রহণ ব্যাতিত বিদ্যালয়ে পাঠদান দেওয়া হবে না।


Top
error: Content is protected !!