আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে দুই দিন দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বিসিএসআইআর) মো. সাগিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা আবু হানিফ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।


Top