আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


২০১ গম্বুজ মসজিদের সাউন্ড সিস্টেম উপহার দিলেন চীনা দূতাবাস

ডেক্স নিউজ :
গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ মসজিদ ২০১ গম্বুজ মসজিদের জন্য সাউন্ড সিস্টেম উপহার দিয়েছে চায়না দূতাবাস বাংলাদেশ।

গত রবিবার দুপুরে বাংলাদেশের সাউন্ড বাজারের মাধ্যমে সরবরাহ করা সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য আব্দুল হান্নান ও আব্দুল করিম।

জানা যায়, ২০১ গম্বুজ মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন চায়না দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মসজিদের সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ মসজিদে পাঠানো হয়েছে।

যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে, ১সেট হাই পারফরমেন্স মিক্সার, ১সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ২০সেট কলাম স্পীকার, ২০সেট ওয়াল স্পীকার, ২সেট মাইক্রোফোন ষ্ট্যান্ড, ৫ সেট মাইক্রোফোন, ১সেট হ্যান্ডগ্রীপ মেগাফোন, ১৬সেট হর্ণ এবং প্রয়োজনমতো ক্যাবল ও অন্যান্য এক্সেসরিজ।

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন, নির্মাণ কাজে সকলের অংশগ্রহণ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হতে সহায়তা করবে। চাইনিজ দূতাবাস বাংলাদেশ ও গনণচীনের মানুষের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।


Top