আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর
একতা পরিবেশ স্বাস্থ্য শিক্ষা সমতা ও ন্যায়বিচার লক্ষে প্রতিষ্ঠিত সংগঠন ‘গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন’ এর উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে হেমনগর ইউনিয়নের বেলুয়া বাজারে সংগঠনটি এসবের আয়োজন করেন। এ সময় দেড়শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

চার জন ডাঃ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত গ্রামের শিশু, গাইনী ও অন্যান্য ধরনের দেড়শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। চিকিৎসা প্রদান করেন এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সোলাইমান হোসেন, বিসিএস ও স্বাস্থ্য ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের গাইনী বিশেষজ্ঞ ডাঃ রিমি দে এবং ওই কলেজের লেকচারার ডাঃ জিনাত জামাল প্রমুখ।

সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সম্পাদক আব্দুল মোমেন ও সাংগঠনিক সম্পাদক মির্জা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রামের শিক্ষিত কর্মজীবীদের দ্বারা ২০২০ সাল থেকে এই সংস্থাটি পরিচালিত হয়ে আসছে।


Top
error: Content is protected !!