আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে চৌকিদারদের সাথে ওসির পরিচিতি ও নির্দেশনা

কে এম মিঠু, গোপালপুর
গোপালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সাথে উপজেলার সকল চৌকিদারদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা প্রদান করেন।

বুধবার সকালে থানা প্যারেড গ্রাউন্ডে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ওসি মোশারফ হোসেন উপজেলার প্রতিটি ওয়ার্ডের চৌকিদার বিশেষ নির্দেশনা প্রদান করেন। থানা এলাকার সকল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্বরত গ্রাম পুলিশদেরকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে থানা পুলিশকে তাৎক্ষণিক অবহিত করার নির্দেশনা প্রদান করেন।


Top