আজ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুর শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদকের মৃত্যুতে দোয়া মাহফিল

ডেক্স নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রফিকের অকাল মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম, কাজী লিয়াকত হোসেন, মো. সাইফুল ইসলাম লেলিন, শহর বিএনপির আহ্বায়ক খালিদ হাসান উথান, ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল হক সুমন, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ মহিলা দলের নেতৃবৃন্দ ও দলের অন্যান্য নেতাকর্মী।


Top