আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রয়াত আওয়ামী লীগ নেতা নুরুর শোক সভা

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম নুরুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট শামসুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রয়াত নুরুল ইসলামের ভাই গোলাম মোস্তফা আঙ্গুর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ কৃষকলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

সভায় বক্তারা প্রয়াত নুরুল ইসলাম নুরুর জনসেবামূলক কর্মকাণ্ড ও দলকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার স্মৃতিচারণ করেন।


Top
error: Content is protected !!