আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কন্যাশিশু দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর:
‘আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে গোপালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজন সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, তথ্য কর্মকর্তা তাসলিমা খাতুন, প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন ঝর্ণা ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।


Top