আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে পুলিশের হাতে ৯ জুয়াড়ি আটক

ডেক্স নিউজ :
গোপালপুরে ৯ জুয়াড়িকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

বুধবার রাতে পৌরশহরের নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালপুর পৌরসভার সুতী পলাশ গ্রামের কুদ্দুস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), নন্দনপুর গ্রামের ইসমাইলের ছেলে নজরুল ইসলাম (৪০), কাচারী পাড়ার মৃত সোমেশ আলীর ছেলে আজিজুল (৫৫), কোনাবাড়ী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে কালু মিয়া (৪০), সওদাগর পাড়ার মৃত আমানতের ছেলে সলিম হোসেন (৩৫), ভূয়ারচক গ্রামের মৃত সমশের আলীর ছেলে আশরাফ আলী (৫০), একই এলাকার মৃত মহর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), মৃত আজহার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও জয়নুদ্দিনের ছেলে আব্দুল করিম (৩৮)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ১৮৬৭ সালের জুয়া আইন মামলা দায়ের করে  তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


Top
error: Content is protected !!