আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে শিক্ষালয়ে ভ্যাকসিনের দাবিতে ছাত্র সমাবেশ

কে এম মিঠু, গোপালপুর:
শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষালয়ে ভ্যাকসিন দেয়ার দাবিতে গোপালপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বড়শিলা উচ্চবিদ্যালয়ের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার সজীব।

ছাত্র ঐক্যের ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমীন হোসাইন টুটুল অবিলম্বে হলসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হলসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে তালিকা অনুযায়ী প্রত্যেকের ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সমাবেশে রাজ্জাক তালুকদার সজীব সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন ছাত্র সমাজকে অশিক্ষিত করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছে সরকার। আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে ছাত্র সমাজকে ঘরবন্দী করে রাখার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু ছাত্র সমাজ প্রস্তুত হচ্ছে। অবিলম্বে জনগণের ভাত-ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দিলে গণ অভ্যূত্থানের মাধ্যমে সরকার পতনের হুশিয়ারি দেন ছাত্র ঐক্য নেতারা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!