আজ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে মরহুম রশিদ মাস্টারের স্বরণ সভা

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)’র উপজেলা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রশিদ মাস্টারের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কেন্দ্রিয় কবরস্থান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক নওজেশ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।

যুবলীগ সভাপতি আরিফ হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আঃ হাই, জেলা পরিষদ সদস্য এস.এম রফিকুল ইসলাম, বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা আহবায়ক অধ্যাপক কেএম শামীম ও জেলা সদস্য আশরাফ আলী প্রমূখ।

উল্লেখ্য, গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত ছাদের আলীর কৃতিসন্তান মোঃ আব্দুর রশিদ মাস্টার গত ২৫ জুলাই রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন।


Top